,

ঢাকায় হরতালের আমেজ!

D Hortalনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জামায়াতের হরতালের প্রভাব পড়তে শুরু করেছে। জনগণ আতঙ্কে ঘর থেকে বের হতে চাইছেন না। আর যারা ঘরের বাইরে বের হয়েছিলেন তারাও বাসায় ফিরতে মরিয়া! এ অবস্থায়, রাস্তায় গাড়ি সংকট প্রবল আকার ধারণ করায়, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষেরা।   বুধবার দুপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামী বৃহস্পতিবার ও রোববার দুই দিনের হরতালের ডাক দেওয়ার পর রাজধানীতে এমন চিত্র দেখা যায়।   হরতালের ঘোষণার পর পরই এর সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতা-কর্মীরা। আর এতেই জনগণ বেশি আতঙ্কিত হয়ে পড়েন বলে ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ। তবে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত থাকায় তেমন কোনো নাশকতার আশঙ্কা করছেন না সংশ্লিষ্ট মহল।   মতিঝিল অফিস থেকে বেরিয়ে মিরপুরের বাসায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছেন শাহাদাত। রাইজিংবিডিকে তিনি জানান, মিরপুরে যাওয়ার কোনো গাড়িই পাচ্ছেন না। রাস্তায় গাড়িও কম। যে দু’একটা গাড়ি আসছে, তাতে ওঠার মতো অবস্থা নেই। গাদাগাদি করে বসে ও দাঁড়িয়ে আছে সবাই। একই রকম বিপাকে পড়েছেন সচিবালয় থেকে বের হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।  

কাকরাইল অফিস থেকে বের হয়েছেন শাহনাজ নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনিও কোনো রিক্সা সিএনজি না পেয়ে হেঁটে রওয়ানা হয়েছেন বাসার দিকে।   সকাল থেকেই ঢাকার রাস্তায় কম ছিল গণপরিবহণ। আর প্রাইভেট গাড়ি তো একেবারেই কম ছিল। বলা চলে অনেকটা আতঙ্কে গাড়ি বের করতে সাহস পাননি মালিকরা।   এ প্রসঙ্গে গুলিস্তান-উত্তরা রুটে সু-প্রভাত গাড়ির ড্রাইভার শ্যামল জানান, ভাঙ্চুর হবে এ আশঙ্কায় গাড়ি কম নেমেছে রাস্তায়। এমনিতেই সকাল থেকে গাড়ি কম ছিল। আর যাত্রীদের চাপও ছিল। তবে বিকেল থেকে হরতালের কথা শোনার পর যাত্রীদের বাসায় ফেরার তাড়া আরো বেড়ে যায়। ফলে, এ অবস্থার সৃষ্টি বলে জানান তিনি।   এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আশরাফুজ্জামান বলেন, ‘রাস্তায় প্রাইভেট গাড়ি কম, কিন্তু পাবলিক গাড়ি ঠিকই আছে। আর তেমন কোনো আতঙ্ক নেই জনগণের মাঝে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটবে না। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর