রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দুই বছর পর ‘বিয়ে’র ঘোষণা

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে লুকোচুরি করে কতজন, দোষ হয় শুধু আনুশকা শর্মা আর বিরাট কোহলির। সবার মনোযোগ যখন ‘বিরুশকা’র বিয়ের দিকে, তখন সামনে এসেছে আরেক বলিউড নায়িকার লুকিয়ে বিয়ে করার খবর। তাঁর বিয়ের সঙ্গে আনুশকা শর্মার বিয়ের একটু মিল আছে।

দুজনেরই বিয়ে হয়েছে ইতালিতে। আজ বুধবার জানা গেছে, ভারতের বড় ও ছোট পর্দার তারকা সুরভিন চাওলা দুই বছর আগেই বিয়ে করেছেন। কিন্তু এত দিন তা গোপন রেখেছেন। আজ সকালে নিজের টুইটার পেজে ‘হেট স্টোরি টু’ ছবির এই তারকা তাঁর স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে নিজের বিয়ের ঘোষণা দেন।

সুরভিনের বরের নাম অক্ষয় ঠাক্কার। পেশায় ব্যবসায়ী। ২০১৫ সালের ২৮ জুলাই উত্তর ইতালিতে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করেন সুরভিন। কিন্তু এত দিন বিয়ের বিষয়টি ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি।

সুরভিনকে দর্শক প্রথম দেখতে পায় একতা কাপুরের টিভি সিরিজ ‘কাহি তো হোগা’তে। এরপর তিনি জনপ্রিয় কয়েকটি হিন্দি সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। আর বড় পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজ ‘হেইট স্টোরি টু’, ‘হিম্মতওয়ালা’, ‘ওয়েলকাম ব্যাক’, ‘পার্চড’ প্রভৃতি। এ ছাড়া সুরভিন পাঞ্জাব, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

সম্প্রতি সুরভিন অভিনীত ‘ছুড়ি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইউটিউবে মুক্তি পেয়েছে। এখন তিনি একতা কাপুরের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন।

জানা গেছে, অক্ষয়ের সঙ্গে সুরভিনের পরিচয় ২০১৩ সালে। দুই বছর প্রেম করার পর তাঁরা বিয়ে করেন। সুরভিন ও অক্ষয় দুজনই তাঁদের বিয়ের খবরটি প্রকাশ্যে আনার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা