সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন পরিচালকের প্রেমে পড়েছেন নার্গিস ফাখরি

news-image
বলিউড তারকা উদয় চোপড়া ও নার্গিস ফাখরি প্রেমের সম্পর্ক এখন অতীত। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কখনওই প্রকাশ্যে আনেননি তারা। কয়েকমাস আগে শোনা গিয়েছিল, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। তবে সব জল্পনাকে পাশ কাটিয়ে দেখা গেল অন্য চিত্র। উদয় চোপড়াকে অতীত বানিয়ে নতুন প্রেমে মজেছেন ‘রকস্টার’ তারকা নার্গিস।
উদয়কে পেছনে ফেলে এবার নার্গিসের মন জয় করে নিয়েছে মার্কিন ডিরেক্টর ও ভিডিও এডিটর ম্যাট অ্যালোঞ্জ। তার সঙ্গে বড়দিন উদযাপন করেছেন নার্গিস। সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্টও করেছেন নায়িকা। নার্গিসের পোস্ট করা ছবি থেকে বোঝা যায় যে, পুরনোকে পেছনে ফেলে নতুন সম্পর্ককে আপন করে নিয়েছেন নায়িকা।
প্রসঙ্গত, কয়েকমাস ধরে আমেরিকায় বাস করছেন নার্গিস ফাখরি। এরই মধ্যে মাসখানিক আগে ভারতে ফিরেছিলেন তিনি। সঞ্জয় দত্তের সঙ্গে তোরবাজ নামের একটি সিনেমা হাতে নিয়েছেন, সেই ছবির শুটিং করতেই ফিরেছিলেন নার্গিস। সেসময় উদয় চোপড়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা যায়। কিন্তু সবকিছু ঠিক না থাকায় সেই সম্পর্কের ইতি টানতে হয় তাদের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা