সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে বিরুষ্কার জমজমাট রিসেপশন

news-image

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ের অনুষ্ঠান যেন রুপকথাকেও হার মানায়। একের পর এক চলছে অনুষ্ঠান। ইতালিতে বিয়ে, ফিনল্যান্ডে হানিমুন, দিল্লিতে একটি রিসেপশনের পর মুম্বাইয়েও হয়ে গেলো জমকালো রিসেপশন পার্টি।

অন্য অনুষ্ঠানগুলোর মতই এবারও বিরুষ্কাকে রাজকীয় ঘরানায় দেখা গেছে। সোনালি লেহেঙ্গা ও বিয়ের চুড়াতে (চুড়ি) আনুশকাকে দেখাচ্ছিল স্বর্গের অপ্সরীর মতো! বিরাট পরেছিলেন শুভ্র নীল ব্লেজার এবং সাদা প্যান্ট।

রিসেপশনে বিরুষ্কা
বলিউডের নামিদামি তারকারা উপস্থিত ছিলেন রিসেপশনে। রনবীর সিং, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বারিয়া রায় বচ্চন, এ আর রহমান, লারা দত্তসহ অনেকেই হাজির হয়েছিলেন রিসেপশনে। এছাড়া এমএস ধোনিসহ ক্রিকেট অঙ্গনের অনেকের দেখা পাওয়া গেছে।

মুম্বইয়ের লোয়ার প্যারেলে সেন্ট রেজিস হোটেলে বসে রিসেপশনের পার্টির আয়োজন করা হয়। হোটেলের ন’তলার অ্যাস্টর বলরুমে হয় মূল অনুষ্ঠান।

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা। যেখানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব মিলিয়ে মাত্র ৪৪ জন সদস্য। গত ২১ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় এই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা