,

জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। কাজের প্রতি একনিষ্ঠ তিনি। তাই তো সিনেমা ফ্লপ হলে পারিশ্রমিক ফিরিয়ে দেয়ার রেকর্ডের খাতায়ও তার নাম রয়েছে। আগামীকাল এ তারকার জন্মদিন। এদিন জীবনের ৫২ বছরে পা রাখবেন তিনি। এ উপলক্ষে সারা দিন তিনি আরামে পার্টি করতে পারতেন, কিংবা নিজের মতো করে কাটাতে পারতেন। পরিকল্পনা করতে পারতেন পরিবারের সঙ্গেও কাটানোর।

কিন্তু না, জন্মদিনেও শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন ‘ভাইজান’ খ্যাত এ নায়ক। ২৪ ডিসেম্বর শুরু হয়েছে সালমানের নতুন ছবি ‘রেস-থ্রি’র শুটিং। প্রথম লটের শুটিং চলবে টানা ৬ দিন। এই ছবিতে স্টাইলিশ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে।

এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ। রেমো ডি’সুজার পরিচালনায় ছবিতে আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল ও ডেইজি শাহ প্রমুখ। ছবিটির প্রযোজনাও করছেন সালমান। এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন সালমান। তাই বিশেষ দিনটি লাইট ক্যামেরা আর অ্যাকশনের সঙ্গেই কাটাতে হচ্ছে তাকে। ছবিটি ২০১৮ সালের ঈদ উপলক্ষে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে