সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শুরু

news-image

আজ থেকে শুরু হচ্ছে  ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৭’। এটি উৎসবের ষষ্ঠ আসর।

এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে।

ধানমণ্ডির আবাহনী মাঠে সন্ধ্যা সাতটায় উদ্বোধনী আসরে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

এবারের উৎসবে অংশ নিচ্ছেন ভারতের পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজ, গ্র্যামি বিজয়ী পণ্ডিত বিশ্বমোহন ভাট, বিদুষী কালা রামনাথ, গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী পদ্মভূষণ বিদ্বান ভিক্কু বিনায়করাম, বিশিষ্ট ওডিশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র, সেতার বাদক পণ্ডিত বুধাদিত্য মুখার্জি, সাসকিয়া রাও, বিদূষী পদ্মা তালওয়ালকর, পণ্ডিত রনু মজুমদার, পণ্ডিত শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত অজয় চক্রবর্তী, ‍ওস্তাদ রশিদ খান, ওস্তাদ শাহিদ পারভেজ খানসহ বিশ্ব বিখ্যাত বহু শিল্পী। বিদেশি শিল্পীদের পাশাপাশি থাকছে বাংলাদেশি শিল্পীদেরও পরিবেশনা।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলবে সুরের খেলা। ৩০ ডিসেম্বর শেষ হবে পাঁচরাতের এই উত্সব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা