সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববির উত্তাপ

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের রামুজি ফিল্ম সিটিতে টানা শুটিং চলছে রাশেদ রাহা পরিচালিত নোলকের। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ববি। প্রায় তিন সপ্তাহ সেখানে ক্যামেরা অন রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার দেশে ফিরতে পারে ছবির ইউনিট। মুঠোফোনে এমনটাই জানালেন ববি। এদিকে শাকিব খানের পর নোলক ছবিতে ববিরও ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। যেখানে দারুণ নজর কেড়েছে তার গেটআপ।

অন্যদিকে, রবিবার রাত থেকে ইউটিউব কাঁপাচ্ছেন ববি। পূর্বঘোষণা অনুযায়ী ‘বিজলী’র ‘পার্টি পার্টি পার্টি’ গানের ভিডিও ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। আর এতে বেশ আবেদনময়ী দেখা যাচ্ছে লাস্যময়ীকে। শীতের রাতে উষ্ণতার পারদ চড়ছে গানটির সঙ্গে সঙ্গে। বিজলী ছবিটি ববির হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানার থেকে নির্মিত হচ্ছে। এটি তার অন্যতম ড্রিম প্রজেক্ট। ইতিমধ্যে বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এতে একজন সুপার ওম্যান চরিত্রে দেখা যাবে তাকে।

পার্টি পার্টি গান প্রসঙ্গে ববি বলেন, প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রথম ১২ ঘণ্টায় ২ লাখ ভিউ হয়েছে। কেউ কেউ মুঠোফোনেও শুভেচ্ছা জানাচ্ছেন। গানটির লোকেশন ছিল ব্যাংককের ক্লাব সিক্সটি সিক্সে। এই ক্লাবে এর আগে টলিউড বা ঢালিউডের কোনো গান চিত্রায়িত হয়নি। এ ছাড়া সহ-অভিনেতা হিসেবে রণবীরের কাজ ছিল চমৎকার। ববি আরও জানান, ঢাকায় ফেরার পর সিদ্ধান্ত নেবেন তার এই ছবিটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে উঠবে। ‘বিজলী’তে ববির নায়ক হিসেবে আছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর। বলা হচ্ছে, ঢালিউডের প্রথম সুপার হিরো সিনেমা ‘বিজলী’। তবে স্পাইডারম্যান বা ব্যাটম্যানের মতো নয়, ওয়ান্ডার ওম্যানের মতো বিজলীর সুপার হিরো নারী চরিত্রের। এটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা