রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ক্যামিকেলবাহী ট্রাকে আগুন, নিহত ২

news-image

নিউজ ডেস্ক : যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ক্যামিকেলবাহী ট্রাক পুড়ে অজ্ঞাতনামা দুইজন নিহত হয়েছেন।

এ সময় গ্যারেজে থাকা আরও অন্তত ৬টি ট্রাক ও কাভার্ডভ্যান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরো দু’টি ট্রাক।

যশোর কতোয়ালী থানার ওসি একেএম আজমল হুদা যুগান্তরকে জানিয়েছেন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আরও অন্তত দু’জন আহত হয়েছেন।

যশোর জেলারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আহত যশোর সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে কাভার্ডভ্যানের সুপারভাইজার কবির হোসেন, একই উপজেলার রাহেলাপুরের আলম হোসেনের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি আশরাফুর রহমানসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আব্দুর রশিদ জানান, আগুনে পুড়ে আহত কবির হোসেনের অবস্থা খুব খারাপ। এজন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বেনাপোল থেকে আসা ক্যামিকেল ভর্তি একটি কাভার্ড ভ্যান ঝালাই করা হচ্ছিল স্থানীয় বিপুলের গ্যারেজে। এসময় আগুনের ফুলকি ছিটকে কাভার্ডভ্যানটিতে আগুন লাগে। দ্রুত তা অন্য যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়ে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

যশোর, ঝিকরগাছা, মনিরামপুর ও অভয়নগরের ফায়ার স্টেশনগুলোও অগ্নিনির্বাপনের কাজে অংশ নেয়। এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, কাভার্ড ভ্যানগুলোতে ক্যামিকেল থাকায় আগুন নেভাতে অনেক সময় লেগেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু’ধারে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা