সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার: নির্মাতা অনন্য মামুন মালয়েশিয়ায় আটক

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : সাংস্কৃতিক অনুষ্ঠানের সাইনবোর্ডে মানব পাচারের অভিযোগে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ।

স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে মালয়েশিয়ার বাংলাদেশি কমিউনিটির একজন অভিবাসী বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই অভিবাসী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতেই তাকে আটক করা হয়। পুলিশ কর্তৃক মামুনের আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর ওই সাংস্কৃতিক টিমের সদস্য শিল্পী ও কলাকুশলীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ঘটনার বিষয়টি আঁঁচ করতে পেরে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে বাংলাদেশের মালয়েশিয়ান অভিবাসীদের মাঝেও। সেখানকার কয়েকজন অভিবাসী ক্ষোভের সাথে এই প্রতিবেদককে জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মানব পাচারে মালয়েশিয়ার জনগণ ও সেদেশের সরকারের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনন্য মামুন মালয়েশিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাতে কুয়ালালামপুরের উজমা এম সি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট নামের ওই অনুষ্ঠান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা