রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে জন্মদিন সেলিব্রেট করবেন সালমান খান?

news-image

বিনোদন ডেস্ক : আর মাত্র ৩ দিন বাকি। তারপরই ৫২ বছরে পড়বেন বলিউড ভাইজান সলমন খান। সুপারস্টার কীভাবে জন্মদিন সেলিব্রেট করবেন? জন্মদিনের পার্টিতে কে কে উপস্থিত থাকবেন? আপনাদের মনে এখন এই সমস্ত প্রশ্নই উঁকি মারছে, তাই তো? সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্বয়ং সলমন খান। নিজেই জানিয়ে দিলেন ২৭ ডিসেম্বর ৫২তম জন্মদিন কীভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করবেন।

সদ্যই মুক্তি পেয়েছে বলিউড ভাইজানের রোমান্টিক-অ্যাকশন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। আর মুক্তি পেয়েই অলিম্পিকে সোনা জেতার দৌড়ের মতো বক্স অফিসে দৌড় শুরু করেছে। ইতিমধ্যেই এই বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথম দিনের বক্স অফিস কালেকশনে শীর্ষস্থান দখল করে নিয়েছে। তবে, ছবি মুক্তি পেলেও চাপমুক্ত হননি সল্লু মিঞা। তার পরবর্তী অ্যাকশন-থ্রিলার ছবি ‘রেস থ্রি’র শুটিং শুরু হবে।

সেই প্রসঙ্গেই জানা গেছে, বড়দিনের সপ্তাহে ৬ দিনের টানা শ্যুটিং সিডিউল রয়েছে সলমন খানের। আর তা নিয়েই ব্যস্ত থাকবেন ভাইজান। অর্থাৎ, জন্মদিনটা শুটিংয়ের সেটেই কাটাবেন বলিউড সুপারস্টার।

প্রসঙ্গত, ‘রেস থ্রি’ ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ প্রমুখেরা। ‘রেস’ এবং ‘রেস টু’ ছবিতে প্রধান চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছিলেন। সেই চরিত্রেই এবার অভিনয় করবেন ভাইজান। আগামী বছর ইদে মুক্তি পেতে পারে ছবিটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা