সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিষিদ্ধ দেশের’ সুন্দরীরা

news-image

বিনোদন ডেস্ক : তিব্বতকে অনেকে ‘নিষিদ্ধ দেশ’ হিসেবেই চেনেন। কাজেই এ দেশ নিয়ে মানুষের আগ্রহ আকাশছোঁয়া।

তিব্বতের অনেক বিষয় নিয়ে অনেক তথ্যই ছাপা হয়। এবার এই ‘নিষিদ্ধ দেশ’-এর সুন্দরীদের কথা জেনে নিন। তিব্বতের মেয়েরা কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় খ্যাতি কুড়িয়েছেন। তাদের নজরকাড়া সৌন্দর্য সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তবে স্বল্প পরিসরের আসরেই সুন্দরীরা মঞ্চ মাতিয়ে দেন।

ভারতের উত্তর-পশ্চিমের ছোট একটি শহর ধরমশালা। এই শহরেই অনুষ্ঠিত হয়েছে তিব্বতীয় সুন্দরী প্রতিযোগিতার ১৫তম আসর।

মুগ্ধতা ছড়িয়েছেন তেনজিন পালদোন

গ্র্যান্ড ফিনালেতে সেরা সুন্দরীর মুকুটের দাবিদার ছিলেন ২১ বছর বয়সী তেনজিন পালদোন। তিনিই মিস তিব্বতের শীর্ষস্থানটি দখল করেন।

আসরে তিনি তিব্বতের ঐতিহ্যের প্রদর্শন করেছেন। অপূর্ব সুন্দর নকশার স্কার্ট আর হলুদ টপস পরে আলো ছড়ান তিনি। লাল আর ধূসর গুটিকার মালায় মোহনীয় ছিলেন তিনি। সঙ্গে ছিল মুগ্ধতা ছড়ানো অনাবিল হাসি।

নীলে সবার হৃদয় কেড়েছেন তেনজিন দোলমা

মিস তিব্বত তেনজিন দোলমা এসেছেন ভারতের উত্তর-পূর্ব থেকে। তিব্বতের বিউটি পিজেন্টদের মধ্যে সেরাদের একজন তিনি। তার ফ্যাশন সেন্স সবাইকে হতবাক করে দেয়। নীল পোশাকের সূক্ষ্ম কারুকাজে ছিল আবেগের পরশ।

আরেক মিস তিব্বত তেনজিন সাংনাইয়ি বেশ লম্বা। তিনি একাধারে ২০১৬ সালের মিস তিব্বতের খেতাবধারী। ইতিমধ্যে তিনি মানবকল্যাণে কাজ করে খ্যাতি কুড়িয়েছেন। এখানেও তিনি ছিলেন অপরূপা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা