সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ।

রোববার বেলা পৌনে ১২টায় চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়তে চাই।

তিনি বলেন, এবার নৌবাহিনীর ২১ নারী কর্মকর্তা কমিশন পাচ্ছেন। এটি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বহিঃপ্রকাশ।

শেখ হাসিনা বলেন, আমরা বিজয়ী জাতি। অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হব না। ৭ মার্চের ভাষণে জাতির অস্তিত্বের ইতিহাস প্রতিফলিত হয়েছে।

মিডশিপম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করবেন। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সর্বদা ঊর্ধ্বতনদের প্রতি আনুগত্য ও অধস্তনদের সহমর্মিতা প্রদর্শন করবেন। চেইন অব কমান্ড মেনে চলার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে বিশ্বদরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবেন।

এর আগে বাংলাদেশ বিমানের বিজি-০৪১১ ফ্লাইটে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌবাহিনীর অনুষ্ঠান শেষে বিকালে প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে ষোলশহর দুই নম্বর গেটের চশমাহিলের বাসার আশপাশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা