সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধারকৃত কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : প্রায় চার মাস নিখোঁজ বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার বিকেল পৌনে ৪টায় ঢাকা মহানগর হাকিম ১৫ নম্বর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করেন। আমিনুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. জেহাদ হোসেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, আমিনুর রহমানকে উদ্ধার করার পর গুলশান থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে বিকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যায় পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিহাদের আবেদনের শুনানি শেষে চার দিন হেফাজতের নির্দেশ দেন মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।

আমিনুরের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও আদালত তা নাকচ করেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ রাকিবুল ইসলাম।

তবে তার নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা আমিনুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি শাজাহান খানের নেতৃত্বে গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলার মামলায়।

আমিনুর রহমানের মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা