,

রামুজি মিশনে সানী মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ছিলেন পর্দার জুটি। এরপর প্রেম ও পরিণয়। একসঙ্গে দীর্ঘদিনের সংসার জীবন ওমর সানী ও মৌসুমীর। বিয়ের পর ঢাকাই ছবির নায়ক-নায়িকারা যখন ক্যারিয়ার হারিয়ে ফেলার ভয়ে অস্থির থাকেন সেক্ষেত্রে মৌসুমী ও ওমর সানী একেবারেই ভিন্ন। জুটি হয়ে এখনও নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তারা। ছেলের রেস্টুরেন্ট ব্যবসায়ও সময় দিচ্ছেন।

বর্তমানে এ তারকা জুটি রয়েছেন ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে। সেখানে বাংলাদেশের তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবির শুটিং করছেন। শুটিংয়ের পাশাপাশি সেখানের মনোমুগ্ধকর জায়গাগুলোও ঘুরে বেড়াচ্ছেন। সেখানে ঘুরে বেড়ানোর ছবি নিয়মিত ফেসবুকে আপলোড করছেন ওমর সানী। ছবি দেখেই বোঝা যায় কতটা খোশ মেজাজে সময় কাটাচ্ছেন তারা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘বেশ কয়েকটি ছবিতে আমি ও মৌসুমী একসঙ্গে অভিনয় করছি। এখানে দারুণ সময় কাটছে। জায়গাটাও অনেক সুন্দর। এখানে আমাদের শুটিং শেষ। দেশে ফিরে অন্য ছবির কাজ শুরু করব।’

এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ববি। সম্প্রতি ওমর সানী ও মৌসুমী জুটি উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির শুটিং শেষ করেছে।

এছাড়াও হাতে রয়েছে ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘কেউ কথা রাখেনি’ ছবির কাজ। ২০১৭ সালের মতো আগামী নতুন বছরও তাদের ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে