,

‘নিখোঁজ’ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর গুলশানে গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গত ২৭ আগস্ট থেকে প্রায় চার মাস ধরে ‘নিখোঁজ’ আমিনুরকে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ গ্রেফতার করে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।

তিনি জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।

এদিকে আমিনুর রহমানের ভাই এম এম মিজানুর রহমান যুগান্তরকে জানান, তার ভাই এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সৈয়দ ইবরাহিম জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন।

২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে