রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরি

news-image

এতদিন এই রেকর্ড এককভাবে দখলে ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান। এ বছরই পচেফস্ট্রমে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।

আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মা ৩৫ বলে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ৪৩ বল খেলে ১১৮ রানে চমৎকার ইনিংটি গড়েন এই মারকুটে ব্যাটসম্যান। যাতে ১২টি চার ও ১০টি ছক্কার মার ছিল।

অবশ্য ওয়ানডেতে রোহিত শর্মার রয়েছে দারুণ কিছু রেকর্ড। তিনটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। কিছুদিন আগে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২০৮ রানের নান্দনিক ইনিংস খেললেন রোহিত।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এই ভারতীয় ওপেনার। পরের বছর কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন সময়ের অন্যতম বিগ হিটার।

এবার টি-টোয়োন্টিতেও নিজের জাতটা চেনালেন ভালোভাবেই। চমৎকার একটি সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ গড়ে দিতে রাখেন মূল্যবান অবদান। প্রথমে ব্যাট করতে নেমে ভারত গড়ে ২৬০ রান। এ ছাড়া রাহুল ৪৯ বলে ৮৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা