সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমি চত্বরে আজ শুক্রবার থেকে ৩ দিনব্যাপী পৌষ মেলা শুরু হয়েছে। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পৌষমেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণজুড়ে ৫০ থেকে ৬০টি স্টল থাকবে। সেখানে রকমারী পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার ঘটবে।

তিনি বলেন, শুক্রবার সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বরেণ্য সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী। বরাবরের মতো এবারও আইল্যা জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচক থাকবেন- বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও উৎসবের পৃষ্ঠাপোষক হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক।

উৎসবের ঘোষণা পাঠ করবেন- পৌষমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মানজার চৌধুরী সুইট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা