,

পদ্মাবতী’র মুক্তি আরেক দফা পিছিয়ে গেল

news-image

বিনোদন ডেস্ক : অনেক জল্পনার পর আগামী বছরের জানুয়ারি মাসের ৫ থেকে ১২ তারিখের মধ্যে ‘পদ্মাবতী’ মুক্তি পাবে বলে জানা গিয়েছিল। কিন্তু এখন নতুন করে শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ মুক্তি পেতে পারে আগামী বছর মার্চ কিংবা এপ্রিল মাসে। তারমানে ফের আরেক দফা পিছিয়ে গেল পদ্মাবতী’র মুক্তি।

সূত্রের খবর, সেন্সর বোর্ডের তরফ থেকে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি সিনেমাটিকে। পদ্মাবতীর বিষয়বস্তু খতিয়ে দেখতে সেন্সর বোর্ডের তরফ থেকে ইতিহাস বিশারদদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। তারাই নাকি সিনেমার বিষয়বস্তু খতিয়ে দেখবেন।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এই মুহূর্তে তাদের অধিকাংশ সদস্যই ছুটিতে থাকায় ইতিহাস বিশারদদের নিয়ে যে কমিটি গঠনের কথা ছিল তা গঠন করা হয়নি। তাই সিনেমাটি এখনও দেখেই উঠতে পারেনি সেন্সর বোর্ড। তাই মনে করা হচ্ছে সিনেমাটির সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেতে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে