সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানির ফ্ল্যাট থেকে নাইট ড্রেস পরে বের হতে দেখা যায় গোবিন্দকে!

news-image

বিনোদন ডেস্ক : স্ত্রী সুনীতা এবং দুই সন্তানকে নিয়ে বৃহস্পতিবার যখন ৫৪ বছরে পা দিলেন গোবিন্দ, তখনও উঁকি দিয়ে যায় তার জীবনের বেশ কয়েকটি বিতর্কিত সম্পর্ক। প্রতিবারের মতো এবারের জন্মদিনেও যেন তার ব্যতিক্রম হয়নি।

শোনা যায়, সুনীতার সঙ্গে বাগদান পর্বের পর নাকি নীলম-এর সঙ্গে পরিচয় হয় গোবিন্দার। প্রথম দেখাতেই নীলমের প্রতি অদ্ভূত টান অনুভব করেন গোবিন্দা। একটি সংবাদপত্রকে সাক্ষাত্কারে গোবিন্দা জানিয়েছিলেন, সাদা শর্টস পরে খোলা চুলে প্রথম দেখেছিলেন নীলমকে।

প্রথম দর্শনেই মুগ্ধ হয়েছিলেন তিনি। এমনকি, নীলমের নিন্দা শুনতে পারতেন না। একবার নীলমের সমালোচনা করায় সুনীতার ওপর ক্ষেপে গিয়েছিলেন গোবিন্দা। এমনকি সুনিতার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলেও জানিয়েছিলেন।

পাশাপাশি তিনি চেয়েছিলেন নীলমকে বিয়ে করতে। কিন্তু, মা রাজি হননি। সুনীতার সঙ্গেই গোবিন্দার বিয়ে হবে বলেও কথা দিয়েছিলেন তার মা। মায়ের সেই কথা ফেলতে পারেননি বলেই শেষ পর্যন্ত সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ।

বিয়ের পর স্ত্রী, সন্তান নিয়ে বেশ ভালোই সংসার করছিলেন গোবিন্দ, সেই সময় পরিচয় হয় রানি মুখার্জির সঙ্গে। ‘হদ করদি আপনে’-র সময় গোবিন্দর সঙ্গে সম্পর্কে জড়ান রানি। ওই সময় নবাগতা রানিকে বিভিন্ন পরিচালক, প্রযোজকদের সঙ্গে পরিচয় করাতে শুরু করেন গোবিন্দ।

রানির বাবা-মা কখনওই তাঁদের ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। গোবিন্দর স্ত্রী সুনীতাও স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রথমে কিছুই জানতেন না। ওই সময় এক সাংবাদিক রানির মুম্বাইয়ের ভারসোভার ফ্ল্যাটে যান। সেখানেই রানির ফ্ল্যাট থেকে নাইট ড্রেস পরে গোবিন্দকে বের হতে দেখা যায়। যা নিয়ে ওই সময় জোর গুঞ্জন শুরু হয়ে যায়। শোনা যায়, ওই সময় রানিকে দামি গাড়ি, হীরা এবং একটি বিলাসবহুলও ফ্ল্যাটও উপহার দিয়েছিলেন গোবিন্দ। তবে গোবিন্দর সঙ্গে সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মন্তব্য করেননি রানি মুখোপাধ্যায়। সূত্র-জিনিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা