সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেলারে আলোচনায় নতুন রানি মুখার্জি

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের মায়াবিনী অভিনেত্রী রানি মুখার্জি। চোরা হাসি আর ডাগর চোখের চাহনিতে তিনি বিশ বছরেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন ভারতীয় সিনেমার দর্শক। অসংখ্য সুপারহিট সিনেমা তার অর্জনের ঝুলিতে সাজানো রয়েছে।

সেই নায়িকার প্রত্যাবর্তনে হৈ চৈ হবে সেটাই স্বাভাবিক। হচ্ছেও তাই। রানি ফিরছেন ‘হিচকি’ ছবি নিয়ে। আর ছবিটি তার কারণেই রয়েছে আলোচনায়। আদিত্য চোপড়ার সংসারে কন্যা আদিবার জন্মের পর এটাই হতে যাচ্ছে রানির প্রথম সিনেমা। তাই নায়িকার নিজেরও প্রত্যাশা অনেক।

গেল মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। ট্রেলার দেখে বলিউডের অনেকেই বলছেন, রানির আরও একটা পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে ট্রেলার লঞ্চ হয়েছে। সব কিছু ঠিক থাকলে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ট্রেলারে দেখা গেছে নতুন এক রানি মুখার্জিকে। যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টাই মুখ্য হয়ে উঠে আসবে।

গত এপ্রিল থেকে ‘হিচকি’র শুটিং শুরু হয়েছিলো। যশরাজ ফিল্মসের ব্যানারের এই ছবিতে রানির চরিত্রটি আত্মশক্তিতে বলীয়ান এক মেয়ের। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন। রানি বলেছিলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’

এবার দেখা যাক, সব সুপারস্টারদের ফ্লপের বাজারে নব্বই দশকের সুপারস্টার রানি কতোটা জয় অর্জন করতে পারেন। তার সাফল্যের জয়গান করার অপেক্ষা সমগ্র বলিউড।

ট্রেলার দেখুন :

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা