সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ক্ষতির পর মেয়াদের আগেই ফেরত যাচ্ছে ভাড়ায় আনা বোয়িং দুটো

news-image

নিউজ ডেস্ক : মিশরের ইজিপ্ট এয়ার থেকে লিজে আনা দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজে কয়েকশ কোটি টাকা গচ্চা দেওয়ার পর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেগুলো ফেরত পাঠাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রাষ্ট্রীয় পতাকাবাহী এ বিমান পরিবহন সংস্থার জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ বছরের চুক্তিতে আনা উড়োজাহাজ দুটির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত।

এর মধ্যে একটি বোয়িং ২০১৮ সালের মার্চে এবং অন্যটি মে মাসে মিশরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

ইজিপ্ট এয়ার থেকে ভাড়ায় আনা উড়োজাহাজ দুটির মধ্যে একটি বিমানের বহরে যুক্ত হয় ২০১৪ সালের মার্চে; অন্যটি একই বছরের মে মাসে।

এক বছর ফ্লাইট পরিচালনার পর এর মধ্যে একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়া আনা হয় আরেকটি ইঞ্জিন।

দেড় বছরের মাথায় নষ্ট হয় বাকি ইঞ্জিনটিও। উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আবারও নতুন ইঞ্জিন আনা হয় ভাড়ায়। কিন্তু ২০১৬ সালের ডিসেম্বরে সেই ভাড়ায় আনা ইঞ্জিনও বিকল হয়ে যায়।

পরে ইঞ্জিন মেরামত করতে যুক্তরাষ্ট্রে আরেকটি প্রতিষ্ঠানে পাঠাতে হয় বিমানকে। মাসে প্রায় পাঁচ কোটি টাকা করে ভাড়ায় আনা ওই উড়োজাহাজ বসে থেকে বিমানের বোঝায় পরিণত হয়।

ওই ঘটনা সংবাদমাধ্যমে আসার পর চলতি বছর জুনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কামরুল আশরাফ খানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পরের মাসে ওই কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, “উড়োজাহাজ দুটি লিজ আনার চুক্তির সমস্ত শর্তই ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষে, যার ফলে চলতি বছরের মার্চ পর্যন্ত বিমানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি ৩৩ লাখ টাকা।”

ওই লিজ এবং মেরামতের ক্ষেত্রে ‘চরম অবহেলা ও অনিয়ম’ ঘটেছে এবং বিমান মন্ত্রণালয়ও এ বিষয়ে ‘চরম উদাসীনতা’ দেখিয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয় তদন্ত প্রতিবেদনে।

সেই সঙ্গে ‘অপ্রচলিত ব্যয়বহুল’ ওই লিজকে বিমানের স্বার্থবিরোধী হিসেবে চিহ্নিত করে উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার সুপারিশ করে ওই তদন্ত কিমিটি।

শাকিল মেরাজ বলেন, ভাড়ায় আনা একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর নয় মাস বসে থাকার পর গত অগাস্টে সচল হয়। কিন্তু সেবা সন্তোষজনক না হওয়ায় সেগুলো ফেরত পাঠানোর জন্য বিমান কনসালটেন্ট নিয়োগ দেয়।

ইজিপ্ট এয়ারের সঙ্গে দর কষাকষি শেষে চুক্তির নির্ধারিত সময়ের এক বছর আগেই উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেও সেজন্য বিমানকে কত টাকা জরিমানা দিতে হবে তা প্রকাশ করেননি এই কর্মকর্তা।

টানা পাঁচ অর্থবছর লোকসান দেওয়ার পর গত দুই বছর ধরে লাভের মুখ দেখছে রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা। ২০১৫-১৬ অর্থবছরে বিমান মুনাফা করেছে ২৭৬ কোটি টাকা।

বর্তমানে বিমানের বহরে চারটি ৭৭৭-৩০০ ইআর এবং দুটো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। এছাড়া দুটো ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। স্বল্প দূরত্বের গন্তব্যের জন্য বিমানের হাতে ড্যাশ কিউ এইট মডেলের দুটো এয়ারক্র্যাফট রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা