সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবস অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে কেক দেখে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে তৈরি কেক না কেটে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জাতীয় পতাকার আদলে কেক তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি।

ওই ধরনের কেক কীভাবে মন্ত্রীর সামনে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান।

সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে আলোচনা সভার আয়োজন করে। ওই সভা আয়োজনের দায়িত্বে ছিল মাউশি।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার বলেন, “সন্ধ্যার খানিক আগেই আলোচনা সভা শেষ হয়। পরে নাস্তার টেবিলে জাতীয় পতাকার আদলে তৈরি কেকটি এনে তা মন্ত্রীকে কাটতে অনুরোধ করা হয়।

“মন্ত্রী কেকটি দেখেই ক্ষেপে ওঠেন। তিনি ধমকের সুরে বলেন, আমি জাতীয় পতাকা কাটব না কি? এই কেক এখানে কে এনেছে?”

মাউশির কর্মকর্তারা সঙ্গে সঙ্গেই কেকটি সরিয়ে ফেলেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, পরে আর নাস্তা না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শিক্ষামন্ত্রী।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান মঙ্গলবার রাতে জিজ্ঞাসায় বলেন, “কেউ হয়ত মনে করেছিলেন এ রকম কেক দিলেও চলবে। কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন, পতাকার আদলে কেক তিনি কাটবেন না। খারাপ হবে ভেবে মন্ত্রী মহোদয় কেকটি কাটেননি।”

এই ধরনের কেক তৈরির পরিকল্পনায় কারা ছিল- জানতে চাইলে তিনি বলেন, “অতি উৎসাহী কিছু লোকজন থাকে সব সময়। এটা আমরা তদন্ত করে দেখছি কেউ সরকারকে বিব্রত করার জন্য বা খারাপ অবস্থায় ফেলার জন্য এটা করল কি না। কোথা থেকে বিষয়টার উদ্ভব হল, তাও খতিয়ে দেখব।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা