,

মাশরাফি মর্তুজাকে নিয়ে চার নম্বর গান

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে প্রথম গান লেখা হয় ২০১৫ সালের এপ্রিলে। ২০১৬ সালের এপ্রিলে টি-টোয়েন্ট ভার্সনকে তিনি বিদায় জানালে ‘মাশরাফি’ শিরোনামের সেই গানটি প্রকাশ করা হয়।

এতে কণ্ঠ দেন আবরার রহমান সিয়াম। এরপর ম্যাশকে নিয়ে আরো দুটি গান হয়। একটিতে কণ্ঠ দেন চট্টগ্রামের শিল্পী মুহিবুল আরিফ, অন্যটি করেন ঢাকার খুদে শিল্পী আরিফ। সদ্য রংপুর রাইডার্সকে বিপিএল জেতানো ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘শত কোটি প্রাণের মাশরাফি’। কণ্ঠ দিয়েছেন সালমান সাঈফ। সংগীতায়োজনে এন জে নয়ন। গানটির মাঝে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেছেন মুজাহিদুল ইসলাম শিববীর। গানটির গীতিকারও তিনি।

প্রকাশ করা হয়েছে বিডিক্রিকটাইমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। মুজাহিদুল ইসলাম শিববীর বলেন, ‘আমি কবিতা পাঠ করি। এবার বিজয় দিবসে নতুন কিছু করতে গিয়ে মাশরাফি ভাইকে নিয়ে পরিকল্পনাটি মাথায় আসে। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই কাজটি করা। ’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে