সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সংবর্ধনা দিলেন ভারত-রাশিয়ার বীর যোদ্ধাদের

news-image

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রাখা ভারত ও রাশিয়ার যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের ২৭ জন, তাদের পরিবার ও সন্তানরা, চারজন সামরিক কর্মকর্তা ও ছয়জন কূটনীতিক। আর মুক্তিযুদ্ধে অংশ রাশিয়ার চারজন, তাদের পরিবার এবং তিনজন দূতাবাস কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোমবার বিকালে গণভবনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেন এবং মুক্তিযুদ্ধে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জয় ভবন সিং যাদব।

অনুষ্ঠানে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা