রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশু রুখলো ট্রেন দুর্ঘটনা

news-image

রাজশাহীর বাঘায় ভাঙা রেললাইন দেখে লাল মাফলার দেখিয়ে ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে দুই শিশু।
সোমবার সকাল ৯টার দিকে বাঘার আড়ানী স্টেশনের কাছে ঝিনা রেলগেইট এলাকায় ট্রেনটি থামিয়ে দেয় তারা; যেখানে রেললাইন জোড়া দেওয়া ফিস প্লেট ভাঙা ছিল বলে স্টেশনের মাস্টার নয়ন আহম্মেদ জানান।

শিশু দুটি হলো ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাবুর রহমান (৬) ও শহিদুল ইসলামের ছেলে টিটোন আলী (৭)।

টিটোনের বাবা শহিদুল বলেন, সকালে সিহাবুর ও টিটোন জমি থেকে বাড়ি ফিরছিল। এ সময় তারা রেললাইনের একটি ফিস প্লেট ভাঙা এবং সামনে একটি ট্রেন আসতে দেখে। পরে তারা দুজনে রেললাইনের ওপর মাফলার টেনে ধরে।

স্টেশন মাস্টার বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে ভাঙা ফিস প্লেট জোড়া দিয়ে আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনটির চালক কে এম মহিউদ্দিন বলেন, “দুই শিশু মাফলার দিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দিচ্ছে দেখে প্রথমে গুরুত্ব দেইনি। কিন্তু অনেক কাছে চলে যাওয়ার পরও তারা রেললাইন থেকে সরছে না দেখে ট্রেনটি থামিয়ে দেই।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা