সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির শেষ দিকে ডিএনসিসির ভোটগ্রহণ

news-image

নিজস্ব প্রতিবেদক : মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে ঘোষণা করা হবে। এরপর ফেব্রুয়ারির শেষ দিকে নির্বাচন গ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

সীমান্ত জটিলতা নিয়ে কোনো সমস্যা দেখছেন না উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের পাশাপাশি দুই সিটির বর্ধিত ৩৬ ওয়ার্ডের নির্বাচনও একই সঙ্গে গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করেন। পরদিন থেকে পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই সঙ্গে ৪ ডিসেম্বর মেয়রের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত মন্ত্রণালয়ের অনুরোধপত্র ইসি সচিবের কাছে পাঠানো হয়। ৯০ দিনের মধ্যে (২৮ ফেব্রুয়ারির মধ্যে) নির্বাচন করার আইনি বাধ্যবাধকতার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা