উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে বিজয় দিবস উদযাপন
পাপন সরকার শুভ্র,রাজশাহী
বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্যে দিয়ে রাজশাহীতে বিজয়ের ৪৬ বছর উদযাপিত হচ্ছে। রাজশাহীবাসী বিজয়ের আনন্দে যেমন মেতেছেন, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। ১৬ ডিসেম্বর বিজয়
দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর প্রতিটি শহীদ মিনারে মানুষের ঢল নামে।
রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও রাজশাহী কলেজ শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক-সামাজিক ও
পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা
পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,
মহানগর বিএনপি সভাপতি সিটি মেয়র মোসাদ্দেক
হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক
মিলনের নেতৃত্বে মহানগর বিএনপি শহীদদের
প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে।
এসময় বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান,
মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট,
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা
যুবদলের সভাপতি মোজ্জাদ্দেদ জামানী সুমন
উপস্থিত ছিলেন।
এরপর রাজশাহী কলেজ শহীদ মিনারে বিএনপির
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ
শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু,
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান
মন্টুর নেতৃত্বে জেলা বিএনপি শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে। এসময়
অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ
সম্পাদক তাজমুলতান টুটুল ও রায়হানুল আলম রায়হান,
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা
ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি
উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসের প্রথম প্রহরে নগরীর ভুবন
মোহন পার্ক শহীদ মিনারে সহ-সভাপতি জিনাতুন
নেসা তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাঃ
আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে জেলা
আওয়ামী লীগ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে
মহানগর আওয়ামী লীগ নগরীর ভুবন মোহন
পার্ক শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন করে।
এছাড়াও ভুবন মোহন পার্ক শহীদ মিনারে
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহানগর
ওয়ার্কার্স পার্টি। সভাপতি মনিরুজ্জামান মনির
নেতৃত্বে রাজশাহী চেম্বারের পক্ষ থেকে
এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
পুস্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার সকালে মহানগর আওয়ামী লীগ অফিস
সংলগ্ন স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি
শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি এ
এইচ এম খায়রুজ্জামান লিটন।
সকালে ভুবন মোহন পার্ক শহীদ মিনারে
কাউন্সিলরদের সাথে নিয়ে শহীদদের প্রতি
শ্রদ্ধা জানান সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক
হোসেন বুলবুল।
দিবসটি উপলক্ষে সকাল থেকে জেলা মুক্তিযুদ্ধ
স্মৃতি স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ করেন সশস্ত্র বাহিনী এবং
অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আলোকসজ্জা করা হয়েছে সরকারি-বেসরকারি
বিভিন্ন প্রতিষ্ঠানে। বিভিন্ন মোড়ে মোড়ে
প্রদর্শন করা হচ্ছে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত
প্রামাণ্যচিত্রও। রাজশাহী সিটি করপোরেশন বিকেলে মুক্তিযুদ্ধ
স্মৃতি স্টেডিয়ামে মেয়র একাদশ বনাম বিভাগীয়
কমিশনার একাদশের মধ্যে প্রীতি ফুটবল
প্রতিযোগিতার আয়োজন করেছে।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর সকল
সরকারি প্রতিষ্ঠানে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে
জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ার্ড-
কার্যালয়গুলো থেকে মাইকে প্রচার করা হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ
এবং দেশাত্ববোধক গান। রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতাল, শিশুসদন ও
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পরিবেশন করা
হচ্ছে উন্নতমানের খাবার।











