রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন তাঁরা স্বর্গে!

news-image

বিনোদন ডেস্ক : ‘ইন হেভেন’—ইনস্টাগ্রামে মধুচন্দ্রিমার ছবি দিয়ে যৌথভাবে লিখেছেন নতুন দম্পতি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তাঁদের একজন বলিউড তারকা আর অন্যজন ক্রিকেট তারকা। বিয়ের পর এই দুই তারকা মধুচন্দ্রিমার জন্য যেখানে যাবেন, সেই জায়গাই তাঁদের কাছে স্বর্গ মনে হবে—এটাই স্বাভাবিক। তবে মধুচন্দ্রিমার জন্য তাঁরা কোথায় গেছেন, সেই স্থানের নাম এখনো প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, এখন তাঁরা ইতালির কোনো স্থানে মধুচন্দ্রিমা উদযাপন করছেন। এরই মধ্যে তাঁদের পরিবারের লোকজন ভারতে ফিরে এসেছেন।

এরই মধ্যে জানা গেছে, ২১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিরাট-আনুশকা জুটির পরিবারের লোকজনকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আর বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা হবে ২৬ ডিসেম্বর।

১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। বিয়ের পর টুইটারে একটি যৌথ বিবৃতিতে নবদম্পতি বলেন, ‘আজ আমরা দুজন একে অন্যের সঙ্গে সারা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেছি।’

জানা গেছে, বিরাট-আনুশকা দেশে ফিরে মুম্বাইয়ের ওরলি এলাকায় নিজেদের নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন। ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’ সম্প্রতি এই নবদম্পতির বিলাসবহুল ফ্ল্যাটের বিস্তারিত প্রকাশ করেছে। আরব সাগরের তীরে অবস্থিত ফ্ল্যাটটি বিরাট কোহলি কিনেছেন গত বছর। চার বেডরুমের এই ফ্ল্যাটের আয়তন ৭ হাজার ১১৭ বর্গফুট। বিলাসবহুল এই ফ্ল্যাটের প্রতিটি শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বিশাল বারান্দা, আর সেখান থেকে দেখা যায় সমুদ্র। বিরাট-আনুশকার বাড়িতে আরও আছে ইনডোর টেনিস কোট, পোষা প্রাণীর চিকিৎসার জন্য ক্লিনিক, স্পা, জিম আর খেলাধুলার জায়গা। ছাদে পার্টি করার জন্য আলাদা জায়গার ব্যবস্থা আছে। শিশুদের খেলার জন্য সেখানে রাখা হয়েছে আলাদা জায়গা। আর আছে বিশাল একটি পুল। স্ত্রী আনুশকার অভিনয়, প্রযোজনা, পোশাক ব্যবসা—সব কাজ মুম্বাই শহরে। তাই সেখানেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।

জানা যায়, নবদম্পতি শিগগিরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন। সেখানে বিরাট তাঁর আসন্ন ক্রিকেট সিরিজের প্রস্তুতি নেবেন। দক্ষিণ আফ্রিকাতেই এবার নববর্ষ উদ্‌যাপন করার ইচ্ছা আছে দুজনের। ডেকান ক্রনিকল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা