রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক এলাকায় গাড়ি চালানোর গতি ২০ কিলোমিটারের বেশি নয়

news-image

রাত ১০টার পর রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না ।

আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা–উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়াও যেসব কারাখানা হাইড্রোলিক হর্ন তৈরির সঙ্গে জড়িত সেগুলো বন্ধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত এ মামলার আদেশে তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণগুলো হলো–

১. স্কুল, কলেজ, হাসপাতালের সামনে কেউ হর্ন বাজাতে পারবে না;

২. রাত ১০টার পর আবাসিক ও ভিআইপি এলাকায় হর্ন বাজানো ও ২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি চালানো যাবে না;

৩. কাকরাইল থেকে মগবাজার হয়ে ময়মনসিংহ যাওয়ার রাস্তায় এবং শাহবাগ থেকে সাইন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী যাওয়ার রাস্তায় সার্ভিলেন্স টিম গঠন করে হর্ন নিয়ন্ত্রণের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিপিকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের পর সারাদেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনও যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা