সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি দর্শকদের প্রতি যা বললেন জিত (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : অসাধারণ অভিনয় দিয়ে কলকাতার পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও মন জয় করেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জিৎ। তবে যৌথ প্রযোজনার সৌজন্যেই আরো কাছে আসা।

যৌথ প্রযোজনার ছবি ‘বাদশাহ- দ্যা ডন’ ও ‘বস-২’র পর আবারও দেখা যাবে জিৎ ও ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার রসায়ন। অশোক পাতি পরিচালিত ‘ইনস্পেক্টর নটি কে’ ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন জিৎ-নুসরাত।

‘ইনস্পেক্টর নটি কে’ হলে গিয়ে দেখার জন্য বাংলাদেশি দর্শকদের অনুরোধ করেন জিৎ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজ বাংলাদেশি দর্শকদের জন্য রয়েছে আমার একটি ঘোষণা। বিশেষ করে তাদের জন্যই আজকে লাইভে আসা। বলছিলাম, বাংলাদেশি দর্শকদের জন্য নতুন টার্গেট হলো আমার পরবর্তী ফিল্ম ‘ইনস্পেক্টর নটি কে’, যা আগামী ১৯ জানুয়ারি ২০১৮-তে একযোগে বাংলাদেশে এবং ভারতে মুক্তি পাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইলো, আমার মুভিটি হলে গিয়ে দেখবেন।’’

পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ এর অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। জিতের প্রযোজনা সংস্থা জিতস ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে প্রযোজনা করেছে ‘ইনস্পেক্টর নটি কে’।

https://www.facebook.com/jaazmultimediafilm/videos/909001242583340/

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা