সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিয়া মির্জা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না যে কারণে

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে বিদায় নিয়ে নিয়েছেন বলাই যায়। কিন্তু জাতিসংঘের ‘এনভায়রনমেন্ট গুডউইল অ্যাম্বাসাডর’ হওয়ার পর থেকে খবরে বার বার উঠে আসছে অভিনেত্রী দিয়া মির্জার নাম।

এই পদ পাওয়ার পরে থেকে তিনি বিভিন্ন ভাবে মানুষকে পরিবেশের বিষয় সচেতন করে চলেছেন।

সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পিরিয়ডস বা ঋতুস্রাবের সময়ে তিনি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এমনই জানা গেছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে।

স্যানিটারি ন্যাপকিনের খুব খারাপ প্রভাব পড়ে পরিবেশের উপরে। তাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না বলে জানান দিয়া।

দিয়া বলেন, ‘‘স্যানিটারি ন্যাপকিন আর ডাইপারস বড় আকারে আমাদের দেশের পরিবেশের উপরে প্রভাব ফেলছে। তাই আমি পিরিয়ডের সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা বন্ধ করে দিয়েছি।’’

স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনী প্রচারের প্রস্তাব এলে, তা-ও ফিরিয়ে দেন বলে জানিয়েছেন দিয়া।

ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন থেকে পরিবেশের বড় অংশ দূষিত হয়। তাই দিয়া জানিয়েছেন, তিনি বায়োডিগ্রেডেবল ন্যাপকিন ব্যবহার করেন। এই ধরনের ন্যাপকিন পরিবেশবান্ধব হয়।

তিনি জানান যে, ব্যবহার করার পরে, প্রাকৃতিকভাবেই এই ধরনের ন্যাপকিন পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

দিয়া জানান, ২০১১ সালের একটি সমীক্ষা অনুযায়ী, স্যানিটারি ন্যাপকিনের জন্য প্রতি মাসে ভারতে প্রায় ৯ হাজার টন আবর্জনা তৈরি হয়, যার ফলে পরিবেশ দুষিত হয়। এই কারণে নারীদের বায়োডিগ্রেডেবল ন্যাপকিন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন দিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা