সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড: ২২টি দোকান পুড়ে ছাই

news-image

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, আজ রাত সোয়া ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে স্থানীয় মোরা পাড়ার জনৈক দুদু মিয়ার ছেলে আব্বাসের চা ও মুদির দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত তরকারি বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।

উপস্থিত স্থানীয় ও রোহিঙ্গারা মিলে কোন প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ২২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে বলে আশংকা করছেন স্থানীয় মেম্বার নুরুল হুদা। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিলম্বে হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোছন ছিদ্দিক, মডেল থানা পুলিশের বিশেষ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা