সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করলেন জয়

news-image

নিউজ ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জয় বলেন, এই সার্ভিসের মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন মুহূর্তের মধ্যেই পুলিশের সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো। যাতে একটি কলেই পুলিশের সেবা পাওয়া যায়।

৯৯৯ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো জায়গা থেকে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা।

এ জরুরি সেবাটি পেতে কোনো খরচ হবে না। এমনকি মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যাবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা