,

ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি

news-image

নিউজ ডেস্ক : ওআইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।
বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।

আরো পড়ুন-বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

আগামীকাল ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে ওআইসি’র এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

এও জানা গেছে, সম্মেলনে যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়াও মূল সম্মেলনের আগে আজ সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে