শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে স্বামী স্ত্রী দন্দ্ব প্রকাশ্যে রুপ

rawshan-450x300-300x200চেয়ারম্যন এরশাদকে ছাড়াই জাতীয় পার্টির সংসদীয় দলের সভা করেছেন স্ত্রী রওশন এরশাদ। অথচ সংসদ ভবনের যে কক্ষে সংসদীয় কমিটির সভা হয়েছে তার দশ গজ দূরেই নিজের কক্ষে অবস্থান করছিলেন এরশাদ। এর মাধ্যমে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী এবং সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের দন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে। রোববার বিকেলে সংসদ ভবনে দলটির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। রওশনের নেতৃত্বে এই সভায় ২৫ থেকে ২৬ জন এমপি উপস্থিত ছিলেন।
দিকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পাওয়া সংসদের নিজ কক্ষে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ ১০/১২ জন এমপি নিয়ে পৃথক সভা করেন এরশাদ। তবে এই সভায় কী সিদ্ধান্ত হয়েছে তা জানানো হয়নি। জানতে চাইলে এরশাদের আস্থাভাজন এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, তারা এরশাদের নেতৃত্বে তার সংসদ ভবনের কক্ষে অবস্থান করলেও রওশনের নেতৃত্বে অনুষ্ঠিত সংসদীয় পার্টির সভায় যোগ দেননি। কেন এরশাদ সভায় যোগ দেননি জানতে চাইলে তিনি বলেন, স্যারকে (এরশাদকে) সংসদীয় সভায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, এরশাদের সঙ্গে সংসদীয় কক্ষে অবস্থান করেন, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ হান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা সহ অন্য সংসদ সদস্যরা। একই কথা বলেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদও। তিনি সাংবাদিকদের বলেন, সংসদীয় দলের বৈঠক হওয়ার আগে পার্টির চেয়ারম্যান হিসেবে আমার অনুমতি থাকা বাধ্যতামূলক। কিন্তু আমাদের আগে থেকে সংসদীয় দলের বৈঠকের বিষয় জানানো হয়নি। তাই আমি সেখানে যাইনি।
এদিকে রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে  আনুষ্ঠানিক এক প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু জানান, এরশাদ তাদের সভায় কেন আসেননি তা তাদের জানা নেই। তিনি বলেন, তারা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় পার্টির সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

এক. সংসদের বিচারপতিদের অভিসংশনের বিলের বিষয়ে সংসদীয় কমিটির রিপোর্ট দেখে পরে মন্তব্য করবেন। দুই. জাতীয় পার্টির সংসদীয় দলের পুর্নাঙ্গ মতামতের ভিত্তিতে সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। তিন. পার্টির চেয়ারম্যান এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে দলের প্রেসিডিয়াম সদস্যপদ থেকে যে অব্যাহতি দিয়েছেন, তা প্রত্যাহারের বিষয়ে সংসদীয় দলের নেতা রওশন এরশাদের উপর দায়িত্ব দিয়েছেন। মুজিবুল হক চুন্নু বলেন, রওশনের নেতৃত্বে সংসদীয় কমিটির সভায় ২৫ থেকে ২৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ জাতীয় পার্টি সংসদ সদস্য মহিলা সদস্যসহ মোট সংসদ সদস্য এখন ৪০জন।
এদিকে জাতীয় পার্টির একটি সুত্র জানিয়েছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এসপি কাজী ফিরোজ রশিদই হচ্ছেন সংসদীয় বিরোধী দলের উপ-নেতা। তার বিষয়ে এরশাদের বিরোধীতা উপেক্ষা করে জাপার ৩০জন সংসদ সদস্যের স্বাক্ষর করা যে চিঠিটি রওশন এরশাদ স্পিকারকে দিয়েছেন, সেটির পক্ষেই অবস্থান ঠিক রেখেছেন সংসদীয় দলের রওশনপন্থী নেতাদের। জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, ম্যাডাম (রওশন এরশাদ) উপনেতা নির্বাচনের বিষয়ে যে চিঠি দিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তের উপরই ঠিক আছি। তিনি বলেন, স্পিকার শিরিন শারমিন চৌধূরী বর্তমানে দেশের বাইরে আছেন, তিনি দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। জানা গেছে, এরশাদ ফিরোজ রশিদের বিষয়ে জাতীয় পার্টির কোন সিদ্ধান্ত হয়নি বলে স্পিকারকে আরেকটি চিঠি দিয়ে রেখেছেন। পার্টির প্রধান হিসাবে তার বিরোধীতাকে উপেক্ষা করে স্পিকার ফিরোজ রশিদকে বিরোধী দলীয় উপ-নেতা নির্বাচিত ঘোষণা করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
জাতীয় পার্টি একটি সুত্রে জানা গেছে, সহসাই প্রতিমন্ত্রী রাঙ্গা ও চিফ হুইপ তাজুলের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না এরশাদ। কারন তারা দুজন রওশনের সভাপতিত্বে অনুষ্টিত জাপার আগের সংসদীয় পার্টির সভায় এরশাদ সম্পর্কে নেতিবাচক সমালোচনা করেছেন।
সভাকে ঘিরে সংসদে বাড়তি নিরাপত্তা
রোববার জাতীয় পার্টির সংসদীয় কমিটির সভাকে ঘিরে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অফিসে সকাল থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুপুরের পর অর্ধ শতাধিক পুলিশ ও সংসদ ভবনের নিজস্ব সিকিউরিটিরা অফিসটিকে ঘিরে ফেলে। সেখানে কোন সাংবাদিক বা কোন সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারিদেরও ঢুকতে দেয়া হয়নি। দুপুর ২টায় সংসদীয় দলের সভা শুরু হলেও রওশন এরশাদ আসেন বিকাল সাড়ে তিনটায়। রওশন আসার পরই বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘন্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটির সভার পুরো সময় পার্টি চেয়ারম্যান ঠিক নিচের ফ্লোরেই অবস্থান করেন। বিকাল সাড়ে পাচটার দিকে এরশাদ সংসদ অধিবেশনে যোগ না দিয়েই বেড়িয়ে যান।