সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি বাংলা ছবির জয় হবে : পরী মণি

news-image

বিনোদন প্রতিবেদক : ‘আমি গত ১০ বছরে চলচ্চিত্র নিয়ে অনেক কষ্ট করেছি। চেষ্টা করেছি ভালো অভিনেতা হতে। এই ছবি করার জন্য আমি পরিচালক মালেক আফসারি স্যারের পেছন চার বছর ধরে ঘুরেছি। উনি যেভাবে বলেছেন, সেভাবে আমি নিজেকে ভাঙার চেষ্টা করেছি। একটি শট দেওয়ার জন্য দুদিন না খেয়ে থেকেছি। আমি আসলে চেষ্টা করেছি। জানি না, কেমন করতে পেরেছি। আশা করি, আপনাদের ভালো লাগবে।’

গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘অন্তর জ্বালা’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নায়ক জায়েদ খান। মালেক আফসারি পরিচালিত ছবিটি ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা দেশে। ছবিতে জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন পরী মণি। জায়েদ খান এই ছবিটি প্রযোজনাও করেছেন।

অনুষ্ঠানে ছবির নায়ক ও প্রযোজক জায়েদ খান বাংলাদেশের ছবি প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে যৌথ প্রতারণা ও কলকাতার ছবির অনিয়ম নিয়ে কাজ করছি। এই ছবিতে শুধু বাংলাদেশের শিল্পী ও টেকনিশিয়ান নিয়ে কাজ করা হয়েছে। আমার মনে হয়েছে, আমরা যদি ভালো একটা বাজেট দিয়ে ছবি বানাই, তা হলে আমাদের টেকনিশিয়ানরা বিশ্বমানের ছবি উপহার দিতে পারেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাংলা ছবি দেখতে চায়। আমি আমার মতো আমার টিম নিয়ে চেষ্টা করেছি। আশা করি, দর্শক বাংলাদেশের ছবির পক্ষে অবস্থান নেবেন।’

পরী মণি বলেন, “এই ছবিতে অনেকগুলো পার্ট আছে। আমি শুধু একটি পার্টে ছিলাম। তবে পুরো ছবিতে আমার উপস্থিতি টের পাওয়া যাবে। এই ছবির প্রত্যেকটা বিষয় আমি মিস করি। এই ছবির ‘ছোট ছোট আশা’ শিরোনামের গানটি এরই মধ্যে দর্শক পছন্দ করেছেন। আমারও এত ছবি করা হয়েছে, কিন্তু এত ভালো লাগেনি কোনো গান। ‘ডানা কাটা পরী’ গানের পর এই গানটিকেই আমার কাছে জীবন্ত মনে হয়েছে। আমরা বাংলাদেশের বাংলা ছবিতে কাজ করতে চাই। ভালো ভালো বাংলা ছবি নিয়ে আপনাদের সামনে আসতে চাই। সবার ভালোবাসা পেলে অবশ্যই দেশি বাংলা ছবির জয় হবে।”

‘অন্তর জ্বালা’ ছবির কাহিনী রচনা করেছেন পরিচালক মালেক আফসারি। এ ছাড়া ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করছে জায়েদ খানের সংস্থা জেড কে মুভিজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা