সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় উদ্বোধন করলেন ‘ডাক টাকা’

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ‘ডাক টাকা’ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে তিনি ডাক টাকার উদ্বোধন করেন।

ডাক টাকার উদ্বোধন শেষে জয় বলেন, দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে দেশের প্রতিটি ডাক ঘরে ব্যাংকিং সিস্টেম চালু করা হলো। এই ডাক টাকা ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও বৈধ পথে টাকা সংগ্রহ এবং লেনদেন করতে পারবেন গ্রামের মানুষেরা।

এর আগে তথ্য উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানা গেছে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা