রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি : মায়া

news-image

চাঁদপুর প্রতিনিধি : ‘কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। তবে এসব ত্রাণসামগ্রী খোলাবাজারে বিক্রির কোনো তথ্য আমার কাছে নেই। যদি ত্রাণসামগ্রী পর্যাপ্ত হয়ে থাকে, তাহলে সরকারকে বলব তাদের জন্য ত্রাণসামগ্রী কমিয়ে দিতে।’ আজ রোববার দুপুরে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ‘মানবিক কারণে আমরা এ দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের দেখাশোনা করা আমাদের পবিত্র দায়িত্ব। সে ক্ষেত্রে তারা যদি ত্রাণসামগ্রী নিয়ে বাজারে বিক্রি করে থাকে, সে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভা মেয়র ও রাজনৈতিক নেতারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা