,

বিরাটের আগে যাকে বিয়ে করতে চেয়েছিলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : বিরাট কোহলি-আনুশকা শর্মা। ক্রিকেট ও সিনেমা জগতের এই দুই তারকা এখন সংমাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয় এ জুটির বিয়ে নিয়েও চলছে নানা গুঞ্জন।

দিন দুয়েক ধরেই জল্পনা চলছে, বিয়ের জন্য নাকি পুরোহিত নিয়ে ইতালিতে পৌঁছেছেন বিরাট-আনুশকা। দুজনের পরিবারের সদস্যরাও নাকি পাড়ি দিয়েছে সেখানে।

হাই প্রোফাইল এই বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়াতেও আলোচনার শীর্ষে রয়েছে এই দুটি নাম। ভবিষ্যদ্বাণীও শোনা যাচ্ছে তাদের দাম্পত্য জীবন নিয়ে৷ এসবের মধ্যেই আনুশকার আগের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

বলিউড মহলে গুঞ্জন, কোহলির আগে নাকি রণবীর সিংয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন আনু। তাকেই বিয়ে করতে চেয়েছিলেন এই সুন্দরী অভিনেত্রী। সালটা ছিল ২০১০। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সেট থেকে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।

ওয়েডিং প্ল্যানারের চরিত্রে অভিনয় করতে করতে একে অপরের প্রতি প্রেমে মজেছিলেন তারা। সে সময়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আনুশকা নাকি মজা করে বলেছিলেন, রণবীরের সঙ্গে ডেট করি না কেন জানেন? ও একটা দুষ্টু ছেলে তাই।

যদিও কিছু দিনের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরে। কারণটা অবশ্য আজও ধোঁয়াশা। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, বিরাট কি আনুশকার ওই সম্পর্কে কথা জানেন? আর জানলে তার প্রতিক্রিয়া কী?

অবশ্য প্রেমিকার অতীত নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিরাট। তিনি এখন মজে আছেন আনুশকার প্রেমে। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে