,

বিমানে যৌন হেনস্তার শিকার দঙ্গল-কন্যা

news-image

বিনোদন ডেস্ক : দিল্লি থেকে মুম্বইগামী বিমানে শ্লীলতাহানির শিকার হলেন ‘দঙ্গল’-কন্যা জায়রা ওয়াসিম। ‘দঙ্গল’ ছবিতে যাঁর পাওয়ার-প্যাকড পারফর্মেন্স সবাইকে মুগ্ধ করেছে, ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে দুঃসহ অভিজ্ঞতা সেই জায়রার চোখেও পানি এনেছে।

রীতিমতো কাঁদতে কাঁদতে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জায়রা।

ইনস্টাগ্রামে পোস্ট করা দুটি ভিডিওর মাধ্যমে জায়রা জানিয়েছেন যে বিমানে ঠিক তাঁর পেছনের আসনে বসা এক মধ্যবয়স্ক ব্যক্তি নিজের পা তাঁর পিঠ ও কাঁধে ঘসতে থাকেন। তিনি বলেছেন, ‘সবকিছুই ঠিক ছিল। আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো আমার পিঠে কেউ নিজের পা ঘসছে। ‘ এই নিয়ে প্রতিবাদ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি বিমানকর্মীরাও তাঁকে সাহায্য করেননি বলে অভিযোগ ‘দঙ্গল’ ছবির অভিনেত্রীর।

পুরো বিষয়টাই তিনি রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু বিমানের মধ্যে আলো অত্যন্ত কম থাকায় তা সম্ভব হয়নি। দুটি ভিডিওর মধ্যে একটি তিনি বিমানের মধ্যে বসেই পোস্ট করেন।

অন্যটি মুম্বাই এয়ারপোর্টে নেমে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘আমাদের মেয়েদের কে সাহায্য করবে? আমরা নিজেরা যদি নিজেদের রক্ষা করতে না পারি, তো কেউ এগিয়ে আসবে না। ‘

জায়রার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই তড়িঘড়ি টুইট করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভিস্তারা। এই ধরনের ঘটনায় তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে চলে বলে জানিয়েছে। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে এই বিমান সংস্থা।
সূত্র : এই সময়

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে