সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ব্যাংকে আগুন ॥ নিহত ১

news-image

নারায়ণগঞ্জে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি শাখা আগুনে ভষ্মীভূত হয়েছে; মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর। আজ রবিবার সকালে শহরের টানবাজার এলাকায় এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার সাভিসের এক কর্মী।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে টানবাজারের বিপণি বিতান ‘পদ্মা সিটি প্লাজা-১’ এর তৃতীয় তলায় ইউসিবির নারায়ণগঞ্জ শাখায় আগুনের সূত্রপাত্র হয়।

ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মামুনুর রশিদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে অন্য কোনো ফ্ল্যাটে আগুন ছড়াতে না পারায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল আবছার জানান, আগুনে ব্যাংকের সব আসবাবপত্র, কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধীন ১০ তলা ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণি বিতান। তৃতীয় তলায় ইউসিবির পাশাপাশি কৃষি ব্যাংকের শাখা রয়েছে। আর উপরের ফ্লোরগুলোতে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক ফ্ল্যাট।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে হৈচৈ শুনে তিনি বাইরে এসে পদ্মা সিটি প্লাজার তৃতীয় তলায় আগুনের শিখা দেখেন। অল্প সময়ের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ পরিস্থিতিতে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আশ্রয়ের আশায় ছাদে উঠে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ছাদে আটকা পড়া ৩৫ জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাংকের মূল ফটকের তালা কেটে ভেতর থেকে সেলিম মিয়া নামে ৪৩ বছর বয়সী এক নিরাপত্তাকর্মীর পোড়া লাশ উদ্ধার করেন।

আর আগুন নেভানোর সময় ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (৩৫) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা