সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

news-image

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে গোদাগাড়ীর ডিএমসি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী চড় আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে এশারুল ইসলাম মিশু (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নাশরাফ হোসেন আবু (২৯)।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন। শনিবার রাত পৌনে একটার দিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে গিয়েছিলেন তারা। ফেরার পথে বিএসএফের গুলিতে মারা যান ওই দুজন।

রাতেই নিহত এশারুল ইসলাম মিশুর মরদেহ বাড়ির পাশে ফেলে যায় বিএসএফ। তবে নাশরাফ হোসেন আবুর মরদেহ নিয়ে চলে যায়। এনিয়ে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এশারুল ইসলাম মিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা