রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজাল ব্যাংক বাংলাদেশের সঙ্গে অনেক উল্টাপাল্টা আচরণ করেছে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের আচরণে চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরিতে সহায়তাকারী এ ব্যাংককে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চান তিনি। এজন্য কেন্দ্রীয় ব্যাংক মামলার যে উদ্যোগ নিয়েছে তা যথাযথ বলে মনে করছেন অর্থমন্ত্রী।

শনিবার রাজধানীর শিশু একাডেমিতে এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী রিজাল ব্যাংক নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি তাদের ২০তম দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলার যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক আছে। কারণ, রিজাল ব্যাংক বাংলাদেশের সঙ্গে অনেক উল্টাপাল্টা আচরণ করেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি। রিজাল ব্যাংককে পৃথিবী থেকে বিদায় করা উচিত।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয়। এর মধ্যে ২ কোটি ডলার সরিয়ে নেয় শ্রীলংকার একটি ব্যাংকে, যা অল্প দিনের মধ্যেই ফেরত পায় বাংলাদেশ ব্যাংক। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে নিয়ে যায় হ্যাকাররা। ওই ব্যাংক থেকে এ অর্থ সেখানকার ক্যাসিনোতে চলে যায়। বিষয়টি প্রকাশিত হওয়ার পরে ফিলিপাইনের অ্যান্টি মানিলন্ডারিং বিভাগ এ অর্থ উদ্ধারে উদ্যোগ নেয়। মামলা করেছে রিজাল ব্যাংকের সংশ্নিষ্ট শাখার ম্যানেজার ও ক্যাসিনোর মালিকের বিরুদ্ধে। এসব উদ্যোগের ফলে প্রায় দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেছে। কিছু অর্থ ফেরতের প্রক্রিয়ায় রয়েছে।

এদিকে রিজার্ভ চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এবং আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক আলোচনা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

গত মাসে ঢাকায় বাংলাদেশ ব্যাংক ও নিউইয়র্ক ফেডের কর্মকর্তাদের সঙ্গে মামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য মার্চ-এপ্রিল নাগাদ ওই মামলাটি করা হবে নিউইয়র্কে। বাংলাদেশ আশা করছে, ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষও সেখানে বাদী হবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা