,

বেগম রোকেয়ার জন্মদিনে গুগলের ডুডল

news-image

ডেস্ক রিপোর্ট : গুগলে ঢুকতেই দেখা যাচ্ছে একটি ছবি। যেখানে বই হাতে নিয়ে হেঁটে চলেছেন এক মহীয়সী নারী। আর তার পেছনে পেতে রাখা এক সোফায় একটি বই খোলা অবস্থায় পড়ে আছে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে নানা রকম তথ্য।

শনিবার প্রয়াত বেগম রোকেয়ার ১৩৭তম জন্মদিন। অনলাইন জগতের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেছে। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।

বছর জুড়েই আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। আজ রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই তাকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।

তাঁর প্রকৃত নাম ‘রোকেয়া খাতুন’ এবং বৈবাহিকসূত্রে নাম ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’।

রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালী সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির