,

নববধূর সাজে দেখতে অধীর অাগ্রহ ভক্তদের

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বিয়ের দিনক্ষণ ফাঁস হওয়ার পর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ব্রাইডাল লুক নিয়ে কৌতূহল দেখা দিয়েছে দর্শক ও ভক্তদের মধ্যে। কেমনই হবে এই হবু দম্পতির বিয়ের সাজ।

এ নিয়ে আগ্রহ আর উত্তেজনা বেড়েই চলেছে। বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি আনুশকা ব্রাইডাল গাউন ডিজাইন করছেন বলে শোনা যাচ্ছে।

জি-নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতেই ইতালির মিলানের উদ্দেশে সপরিবারে রওনা দিয়েছেন আনুশকা শর্মা। মুম্বাই বিমানবন্দরের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আগাম শুভেচ্ছা বার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। আনুশকার ফ্যানদের মাথায় বারবার আসছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলি নায়িকার ব্রাইডাল লুক।

করণ জোহরের ছবিতে আনুশকা ব্রাইডাল লুক ছবি রিলিজের আগে থেকেই জোর আলোচনা চলছিল। এবার তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ওই লুকেই অনুশকাকে কল্পনা করতে শুরু করেছে নেটিজেনরা।

এর আগে ‘রব নে বানাদি জোড়ি’ ও ‘ফিল্লৌরি’-ছবিতেও নববধূর বেশে দেখা গিয়েছিল অনুশকাকে। আর এবার বাস্তবে নববধূর সাজে দেখতে অধীর আগ্রহ ভক্তদের।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে