রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙ্গে পড়েছে ঠাকুরগাঁও শহরের বেইলী ব্রীজ : শহরে যেতে পারছে না লক্ষাধিক মানুষ

ঠাকুরগাঁও শহরের সেনুয়া বেইলী ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি কয়লা বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ সেনুয়া বেইলী ব্রিজটির উপর উঠলেই ব্রিজটির উত্তর পাশের অংশটি ভেঙ্গে পড়ে।

এসময় ব্রিজের উপরে থাকা বরুনাগাও এলাকার ধন মোহাম্মদের ছেলে আইনুল হক (৬৫) নামের একজন পথচারি আহত হয়েছেন। এদিকে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই ব্রিজটি ভেঙে পড়ায় সদর উপজেলার সঙ্গে প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যদক্ষর্শীরা জানায়, শহরের বরুনাগাঁও এলাকায় অবস্থিত সেনুয়া বেইলি ব্রিজটি দীর্ঘদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন এলজিইডি কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় শহরের ঠিকাদার রামবাবুর ভাটায় কয়লা নেয়ার সময় একটি দশ চাকার ট্রাক ব্রিজের উপর উঠামাত্রই ভেঙে পড়ে। এসময় একজন পথচারি আহত হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হবে, তাই এলজিইডিকে প্রাথমিকভাবে একটি ব্রিজ বানানোর জন্য বলা হয়েছে।

ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন  জানান, সেনুয়া বেইলি ব্রিজটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও ওই ব্রিজটি দিয়ে মানুষ ভারি যানবাহন নিয়ে চলাচল করছিল। ফলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজ মেরামতের জন্য ইতোমধেই কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত ব্রিজ মেরামত করে যানচলাচলের জন্য স্বাভাবিক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা