সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানসহ নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বুধবার সন্ধ্যায় আর্মি শুটিং রেঞ্জে পুলিশ বার্ষিক শুটিং ও আইজি কাপ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, মারুফ জামান নিখোঁজ হয়েছে বলে পরিবার জিডি করেছে, সেই ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। নিখোঁজদের মধ্যে বেশিরভাগকেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ আন্তরিক। বেশিরভাগ নিখোঁজ ব্যক্তিই উদ্ধার হয়েছে, মারুফ জামানও উদ্ধার হবেন। তবে সব নিখোঁজেরই আলাদা আলাদা কারণ রয়েছে।

মারুফ জামানের নিখোঁজের পরদিন মঙ্গলবার খিলক্ষেত এলাকা থেকে তার ব্যক্তিগত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার সর্বশেষ অবস্থান ছিল সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে দক্ষিণখানের কাওলা এলাকায়। মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (ষষ্ঠ শর্ট কোর্স) একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা