সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখনো নারীর অধিকার ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতে হয়’

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এখনো তৈরি হয়নি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এখনো নারীর অধিকার ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতে হয়। কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে চলে আসা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এখনো তৈরি হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইন দিয়ে বৈষম্যটা কমিয়ে আনার চেষ্টা হবে, অর্থনৈতিক কর্মসূচি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাংবিধানিকভাবে টেনে তোলার জন্য বিশেষ রাষ্ট্রীয় ভূমিকা আমরা গ্রহণ করব। এসব কর্মসূচির সাথে সমান্তরাল ভাবে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এটি যদি আমরা পরিচালনা না করি তাহলে কিন্তু একটি অসাম্প্রদায়িক সমাজ সার্বিকভাবে তৈরি হবে না। এই ধরনের সমাজ যদি তৈরি না হয় তাহলে একটি উন্নত সভ্যতা গড়ে উঠবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা