,

১২ তারিখেই মিসেস কোহলি হচ্ছেন আনুশকা?

news-image

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নাম কাটিয়ে নেওয়ার পর থেকেই ফিসফাস, গুঞ্জন চলছে। বিয়ে করতে যাচ্ছেন বিরাট কোহলি। পাত্রীর নাম তো সবাই জানেনই, আনুশকা শর্মা। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ১২ ডিসেম্বরের মধ্যেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন দুজন।

ইন্ডিয়া টুডে টেলিভিশনই এই দাবি তুলেছে। তারা জানাচ্ছে, ৯ থেকে ১২ ডিসেম্বরের যেকোনো দিন বিয়ের দিন ঠিক করেছেন দুজন। বিয়ে করতেই নাকি কাল ইতালির উদ্দেশে উড়াল দেবেন ভারতীয় অধিনায়ক। বিভিন্ন সূত্র জানিয়েছে, কোহলির বন্ধু ও পরিবারের লোকজন ইতালিতে এরই মধ্যে একটি জায়গা ভাড়া করেছেন। মিলানে হতে যাচ্ছে এ অনুষ্ঠান। যত দূর জানা গেছে, সম্পূর্ণ পারিবারিক আবহের এ অনুষ্ঠানে দাওয়াত পাননি কোনো ক্রিকেটার।

গত সপ্তাহে আনুশকার বাড়ি থেকে বের হতে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে। ধারণা করা হচ্ছে, আনুশকার বিয়ের পোশাক বানানোর দায়িত্বটা তিনিই নিয়েছেন।
বিয়ে ১২ তারিখে হলেও জুটির বন্ধুবান্ধবেরা সেটা মুম্বাইয়ে উদ্‌যাপন করার সুযোগ পাবেন ২১ ডিসেম্বর। সেদিন সবার সুবিধার্থে আরেকটি অনুষ্ঠান করবেন দুজন। তবে আনুশকার মুখপাত্র এ সংবাদকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে, ‘এর (বিয়ের সংবাদ) পেছনে কোনো সত্যতা নেই।’ সূত্র: ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে