সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করে জামিন পেলেন কণ্ঠশিল্পী মিলার শাশুড়িসহ তিনজন

news-image

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহীদ মিলার দায়ের করা মানহানির মামলায় তার শাশুড়িসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী জামিনের এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- মিলার শাশুড়ি আফরোজা নাসির, দেবর এসএম আর রহমান বাপ্পি ও বিডিটুয়েন্টিফোরলাইভ অনলাইনের সম্পাদক মো. আমিরুল ইসলাম।

এ দিন মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার বাদী মিলা এ দিন আদালতে হাজির হননি।

বাদী এবং আসামিদের মধ্যে আপস-মীমাংসার আলোচনা চলছে এবং মিলা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল সময়ের আবেদন করেন।

অপরদিকে এ তিন আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

একইসঙ্গে বিচারক আগামী ২৮ জানুয়ারি আসামি ও বাদীপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৭ অক্টোবর মিলা তার দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবনীসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গত ৭, ৯ ও ১০ অক্টোবর বিডিটুয়েন্টিফোরলাইভ অনলাইনে বাদীকে নিয়ে বিভিন্ন মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। এতে বাদীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা দায়ের করেন মিলা। ওই মামলায় সানজারি জামিনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা